মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহল দলের ওপর হামলার ঘটনায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
Advertisement
শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
বিজিবি সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টহলরত সদস্যরা দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে।
এতে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতীয় ভূখণ্ডে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
Advertisement
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবি বলছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
টিটি/এনএইচআর
Advertisement