অর্থনীতি

আজকের সোনা-রুপার দাম

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার কমে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার ওপরে।

Advertisement

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৩ জুন সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

Advertisement

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/এমআইএইচএস