ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। মাঠে প্রিয় দলের জন্য গলা ফাটানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিজেদের সমর্থনের জানান দিচ্ছেন ফুটবলপ্রেমীরা। বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে নজর কাড়ছে প্রিয় দেশের জার্সি পরা এআই-তৈরি প্রোফাইল ছবি।
Advertisement
অনেকেই এমন ছবি দেখে আগ্রহী হলেও জানেন না কীভাবে তৈরি করতে হয়। আসলে কাজটি খুবই সহজ। কয়েকটি জনপ্রিয় এআই ইমেজ জেনারেশন প্ল্যাটফর্ম ব্যবহার করেই মুহূর্তের মধ্যে বানিয়ে নেওয়া যায় বিশ্বকাপ স্পেশাল প্রোফাইল ছবি। এ ক্ষেত্রে চ্যাটজিপিটি বা জেমিনি দিয়ে আপনি আপনার প্রিয় দেশের জার্সি পরা নিজের ছবি বানিয়ে নিতে পারবেন।
আরও পড়ুন এআই বন্ধুর সঙ্গে প্রেম-পরকীয়ায় জড়াচ্ছেন, পরিণতি ভেবেছেন?তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক প্রম্পট ব্যবহার করা। নির্দেশনা যত স্পষ্ট হবে, ছবিও তত নিখুঁত হবে। নিজের একটি ছবি আপলোড করে নিচের প্রম্পটটি ব্যবহার করতে পারেন-
‘Create a photorealistic square profile picture using the uploaded face photo as the identity reference. Dress like a player of (পছন্দের দেশের নাম) national football team, who is standing in a field. Warm golden-hour sunlight illuminates the scene, creating cinematic highlights and realistic shadows. highly detailed skin texture, realistic fabric details, HDR, ultra-realistic, 8K quality, vibrant colors, premium social media profile picture, centered composition, square format’
Advertisement
প্রম্পট দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের দেশের জার্সি পরা প্রোফাইল ছবি। চাইলে মাঠের বদলে স্টেডিয়ামের গ্যালারি, ট্রফির সামনে দাঁড়ানো কিংবা সমর্থকদের ভিড়ে থাকা এমন বিভিন্ন দৃশ্যও প্রম্পটে উল্লেখ করে ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।
আরও পড়ুন এআইয়ের দাপটে ঝুঁকিতে ইলেকট্রিশিয়ান-প্লাম্বারদের চাকরিঅন্যদিকে, বিশ্বকাপের আবহকে আরও জমিয়ে তুলতে নতুন একটি বিশেষ ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হয়েছে বিশ্বকাপ-থিমের বিশেষ ফুটবল ইমোজি। ফলে বন্ধুদের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা, স্কোরের পূর্বাভাস বা প্রিয় দলের জয় উদযাপন সবকিছুই এখন হবে আরও প্রাণবন্ত ও মজাদার।
কেএসকে
Advertisement