খেলাধুলা

ব্রাজিলিয়ান মিডিয়ায় বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের খবর

দুই দেশের দূরত্ব প্রায় ১৫ হাজার কিলোমিটারেরও বেশি৷ কিন্তু ফুটবল এমন এক খেলা, যেখানে কোনো দূরত্বই আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ৪ বছর পর পর বিশ্বকাপ এসে যেন ব্রাজিল-আর্জেন্টিনায় দুই ভাগ হয়ে যায় পুরো বিশ্ব সঙ্গে বাংলাদেশও। এবার বাংলাদেশের ব্রাজিলিয়ান পাগলা সমর্থকদের নিয়ে নিউজ করলো ব্রাজিলের শীর্ষস্থানীয় দৈনিক গ্লোব পত্রিকা।

Advertisement

বাংলাদেশ সময় ১৩ তারিখে তারা নিউজটি প্রচার করে। পর্তুগিজ ভাষায় লেখা নিউজের হেডলাইনকে বাংলায় করলে দাঁড়ায়, ‘ব্রাজিল ১৫ হাজার কিলোমিটার দূরে: বিশ্বকাপে বাংলাদেশ সবুজ ও হলুদে নিজেদেরকে রাঙিয়েছে।’

সাও পাওলোর সাংবাদিক হোসে এদগার দে মাতোসের লেখায় ফুটে ওঠে ব্রাজিলের প্রতি বাংলাদেশের পাগলাটে সমর্থকদের কথা। এশিয়ার ফুটবলে বাংলাদেশ ধীরে ধীরে ভালো করছে সেই স্তুতিও ছিল তার কন্ঠে।

বাংলাদেশ আর্জেন্টিনা ও ব্রাজিলেরই সমর্থক বেশি বলে মনে করেন তিনি। এছাড়া বাংলাদেশ কবে থেকে ব্রাজিলের প্রতি এত সমর্থন জুগিয়েছে সেসবের কথা ছিল তার খবরে।

Advertisement

তবে একটি মর্মান্তিক ঘটনাও তার খবরে উঠে আসে। সম্প্রতি ব্রাজিল-আর্জেন্টিনা ফুই ভাগ হয়ে খেলা একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ৫০ জন আহতের খবরও তুলে ধরেন তিনি। সঙ্গে বাংলাদেশের সকলেই যে ফুটবলের প্রতি অনেক আবেগী সেটির চিত্র প্রকাশ পায়।

আরআর/আইএন