ধর্ম

আল্লাহর ভালোবাসা লাভের দোয়া

আল্লাহর ভালোবাসা মুমিনের পরম আরাধ্য। মুমিনের জীবনের সফলতা। আল্লাহর ভালোবাসা পেলে দুনিয়ার জীবন যেমন সুন্দর ও সফল হবে, আখেরাতের জীবনও সুন্দর ও সফল হবে। রাসুল (সা.) আল্লাহর ভালোবাসা চাইতে শিখিয়েছেন এভাবে:

Advertisement

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান য়ুহিব্বুকা ওয়া হুব্বা আমালিন য়ুকাররিবু ইলা হুব্বিকা।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার ভালোবাসা, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা এবং যে আমল আপনার নিকটবর্তী করে দেয় সে আমলের ভালোবাসা প্রার্থনা করছি। (সুনানে তিরমিজি: ৩২৩৫)

Advertisement

আরও পড়ুন কোরআনের বর্ণিত ৭ নবীর শ্রেষ্ঠ দোয়া

আরেকটি হাদিসে রাসুল (সা.) আল্লাহ ও দুনিয়ার মানুষের ভালোবাসা লাভের উপায় বলেছেন। সাহল ইবনে সা’দ সায়েদি বলেন, একবার এক ব্যক্তি নবিজিকে (সা.) বললো, আমাকে এমন কাজের কথা বলুন যা করলে আমাকে আল্লাহ ভালোবাসবেন, মানুষও ভালোবাসবে। রাসুল (সা.) বললেন, তুমি দুনিয়াবিমুখ হও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর মানুষের কাছে থাকা সম্পদের ব্যাপারে বিমুখ হও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে। (সুনানে ইবনে মাজা: ৪১০২)

আরও পড়ুন সব দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেন

ওএফএফ