আজ আষাঢ়ের প্রথম দিন। বর্ষার প্রথম দিনের অনুভূতি সবসময়ই আলাদা। দীর্ঘ গরমের পর যখন আকাশে কালো মেঘ জমে, প্রথম বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে আর চারপাশে ছড়িয়ে পড়ে সোঁদা গন্ধ, তখন মন নিজে থেকেই একটু হালকা হয়ে যায়।
Advertisement
কিন্তু অনেকের জন্য এই দিনটি আবার ঝামেলা, ভেজা জামা-কাপড় আর ঘরে আটকে থাকার বিরক্তি নিয়ে আসে। তাই বর্ষার প্রথম দিনকে আনন্দময় করে তুলতে কিছু সহজ উপায় জানা জরুরি।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুনবর্ষার প্রথম দিনে মন ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হলো প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো। জানালার পাশে বসে বৃষ্টি দেখা, বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা বাতাস অনুভব করা কিংবা বৃষ্টির শব্দ শোনার মতো ছোট অভিজ্ঞতাই মানসিক প্রশান্তি এনে দেয়।
তবে বৃষ্টি না হলেও বর্ষার মেঘলা আকাশের নিজস্ব এক ধরনের সৌন্দর্য আছে। ধূসর মেঘ, হালকা বাতাস আর শান্ত পরিবেশ মনকে অন্যরকম অনুভূতি দেয়। তাই জানালার পাশে বসে প্রকৃতির এই নীরব পরিবর্তন উপভোগ করতে পারেন। এতে একঘেয়েমি অনেকটা কমে যায়। এছাড়া গবেষণায় দেখা গেছে, প্রকৃতির সঙ্গে সময় কাটালে স্ট্রেস কমে এবং মন শান্ত থাকে।
Advertisement
বর্ষার ঠান্ডা আবহাওয়ায় এক কাপ গরম চা বা কফি শুধু শরীর নয়, মনকেও উষ্ণতা দেয়। চায়ের কাপ হাতে জানালার পাশে বসে কিছু সময় কাটালে এক ধরনের প্রশান্তি আসে। এটি ছোট একটি অভ্যাস হলেও মানসিকভাবে বড় পরিবর্তন আনতে পারে। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে চা খাওয়ার মুহূর্তও বর্ষার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
বই পড়া বা নতুন কিছু শেখাবৃষ্টিতে প্রিয় গান শোনা, বই পড়ে বা পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যান। এই সময় মনের ভেতর এক ধরনের নস্টালজিয়া তৈরি হয়। তবে বৃষ্টি না পড়া সময়টাকে কাজে লাগাতে পারেন বই পড়ে বা নতুন কিছু শিখে। উপন্যাস, গল্প বা আত্মউন্নয়নমূলক বই মনকে অন্য জগতে নিয়ে যায়। চাইলে অনলাইন কোর্স, নতুন ভাষা শেখা বা কোনো স্কিল ডেভেলপমেন্ট কাজ শুরু করাও যেতে পারে। এতে সময়ও ভালো কাটে এবং আত্মবিশ্বাসও বাড়বে।
শরীরচর্চা ও হালকা ব্যায়ামশরীর সক্রিয় না থাকলে মনও অনেক সময় ক্লান্ত অনুভব করে। তাই ঘরের ভেতরে হালকা ব্যায়াম, যোগব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন। এটি রক্ত চলাচল বাড়ায় এবং স্ট্রেস কমায়। নিয়মিত শরীরচর্চা করলে মনও বেশি সতেজ থাকে।
ঘরকে আরামদায়ক করে তুলুনএকটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ মনকে ইতিবাচক রাখে। আষাঢ়ের প্রথম দিনে ঘরে একটু সুগন্ধ, হালকা আলো বা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন। এছাড়া ঘর গুছিয়ে, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ঘর সাজিয়ে নিতে পারেন। একটি পরিচ্ছন্ন ও সুন্দর ঘর মানসিক প্রশান্তি বাড়াবে এবং একঘেয়েমি দূর করবে।
Advertisement
বৃষ্টি না হলেও এই সময়টা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো যায়। একসঙ্গে বসে গল্প করা, সিনেমা দেখা বা আড্ডা দেওয়া মানসিক চাপ কমাতে পারেন। দূরে থাকা প্রিয়জনদের সঙ্গে ফোন বা ভিডিও কলে কথা বললেও একাকিত্ব অনেকটা দূর হয়।
বর্ষার বিশেষ খাবার উপভোগ করুনবর্ষার দিন একটু আলাদাভাবে উপভোগ করতে চাইলে খিচুড়ি, ভাজাপোড়া রাখতে পারেন। রাতে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খেতে পারেন। তবে স্বাস্থ্যকর খাবারের দিকেও খেয়াল রাখা জরুরি।
আরও পড়ুন প্রথম ইমপ্রেশনে সবচেয়ে বেশি নজর যায় যেসব বিষয় ইতিবাচক মানসিকতা গড়ে তুলুনসবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষাকে ইতিবাচকভাবে দেখা। বৃষ্টি কখনো কখনো অসুবিধা তৈরি করলেও এর সৌন্দর্য উপেক্ষা করা যায় না। তাই বর্ষার প্রথম দিনকে বিরক্তির বদলে আনন্দ ও প্রশান্তির সময় হিসেবে গ্রহণ করাই সবচেয়ে ভালো।
বৃষ্টি না পড়লেও বর্ষার দিন মানেই খারাপ সময় নয়। বরং এটি নিজের জন্য কিছু সময় বের করে নেওয়ার, শরীর ও মনকে রিফ্রেশ করার একটি সুযোগ। সঠিক অভ্যাস, ইতিবাচক চিন্তা এবং ছোট ছোট আনন্দের মাধ্যমে এই দিনগুলোও হয়ে উঠতে পারে শান্ত, সুন্দর এবং অর্থবহ।
সূত্র: মেন্টাল হেলথ পিএইচ, মায়ো ক্লিনিক, হেলথলাইন
আরও পড়ুন ওজন কমানোর পর ত্বকে যেসব পরিবর্তন আসেএসএকেওয়াই