নাজিফা রাসেল স্বপ্না
Advertisement
আষাঢ় এলে আজও জানালার কাঁচেতোমার নাম লিখে যায় ভেজা বাতাস।একটা বিচ্ছেদ কত নিঃশব্দে নামে—কেউ দেখে না, শুধু হৃদয় জানে তার সর্বনাশ।
মনে পড়ে?কাদা মাখা পথ, দুজনের এক ছাতা,হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার অজুহাত।তুমি বলতে, ‘আরেকটু ভিজি না?’আমি হাসতাম, মেঘ বুঝতো আমাদের কথোপকথন।
দুজনের সেই বৃষ্টি-মিষ্টি খেলাগুলোআজও আষাঢ়ের গায়ে লেগে আছে।এক মুঠো হাসি, এক মুঠো অভিমান,একটু ছোঁয়া, আর অনেকটা ভালোবাসা।
Advertisement
দুইটি হৃদয়ে জড়ানো যত স্বপ্ন ছিল,আজ তারা মেঘ হয়ে ভেসে বেড়ায়।আষাঢ়ের বৃষ্টি হয়ে একদিনআমাদের অপূর্ণ গল্প ঝরে যায়,মাটির বুক ভিজে ওঠে,শুধু মনটা আর সবুজ হয় না।
তোমাকে নতুন করে কাছে পেতে চাই না,সময়কে উল্টো পথে হাঁটতে চাই না।শুধু কিছু স্মৃতিআমার বুকের গোপন ডায়েরিতে থাকুক—যেখানে তোমার হাসি আছে,আমার নির্ঘুম রাত আছে।
আষাঢ় আসুক,বিচ্ছেদের সুর বাজুক শুধু আমার প্রাণে।যে সুরে কান্না আছে,তবু অভিযোগ নেই;যে সুরে হারিয়ে যাওয়ার কষ্ট আছে,তবুও ফিরে পাওয়ার দাবি নেই।
ওই তো দেখা যায়—আষাঢ়ের বৃষ্টিতে একজোড়া দম্পতির খুনসুটি।এক ছাতার নিচে লুকিয়ে হাসছে তারা।আমি দূর থেকে চেয়ে বলি,ভালো থাকুক ওরা,প্রতিটি আষাঢ়ের গল্পে,প্রতিটি ভেজা বিকেলের প্রেমে।
Advertisement
আর আমার?আমার শূন্য হাতে একলা বাজুক বৃষ্টির ধ্বনি।জানালার ধারে বসেআমি শুনবো ঝরে পড়া ফোঁটার শব্দ,যেন তোমার ফেলে যাওয়া কোনো চিঠি।
কাছে পেতে চাই না তোমায়,চাই না নতুন কোনো প্রতিশ্রুতি।শুধু এই আষাঢ়, এই বৃষ্টি,আর তোমার রেখে যাওয়া স্মৃতিটুকু নিয়ে—এক জীবন অভিমানী হয়ে বেঁচে থাকি।কারণ কিছু ভালোবাসা শেষ হয়ে যায়,তবুও কিছু আষাঢ়ের ফেলে আসা মায়া কখনও শেষ হয় না।
আরও পড়ুন নাজিফা রাসেল স্বপ্নার গল্প: কাককেএসকে