কর্মজীবনের দীর্ঘ পথচলা শেষে অবসর জীবনে প্রবেশ অনেকের কাছেই স্বস্তির বিষয়। প্রতিদিনের ব্যস্ততা, দায়িত্ব এবং নির্দিষ্ট সময়সূচির জীবন থেকে মুক্তি মেলে। কিন্তু বাস্তবে দেখা যায়, অবসরের পর অনেকেই মানসিকভাবে অস্বস্তিতে ভোগেন। দীর্ঘদিনের অভ্যাসগত কর্মব্যস্ততা হঠাৎ থেমে গেলে জীবনে এক ধরনের শূন্যতা তৈরি হয়। ফলে একাকিত্ব, হতাশা, উদ্বেগ এবং আত্মপরিচয়ের সংকট দেখা দিতে পারে। তাই অবসর জীবনকে আনন্দময় ও অর্থবহ করে তুলতে সচেতনভাবে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
Advertisement
একজন মানুষ কর্মজীবনে শুধু অর্থ উপার্জনই করেন না, বরং নিজের পরিচয়, সামাজিক মর্যাদা এবং সম্পর্কের একটি বড় অংশও গড়ে তোলেন। অফিস, সহকর্মী, দায়িত্ব এবং দৈনন্দিন ব্যস্ততা জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। অবসরের পর এসব হঠাৎ করেই বদলে যায়। অনেকেই মনে করেন, তারা আর আগের মতো প্রয়োজনীয় নন বা তাদের গুরুত্ব কমে গেছে।
অন্যদিকে আয় কমে যাওয়া কিংবা আর্থিক সীমাবদ্ধতাও মানসিক চাপের কারণ হতে পারে। পরিবারের নতুন প্রজন্মের জীবনধারা, সিদ্ধান্ত বা চিন্তাভাবনার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলেও অস্বস্তি তৈরি হয়। অনেক সময় অবসরপ্রাপ্ত ব্যক্তিরা পরিবারের খুঁটিনাটি বিষয়ে অতিরিক্ত মনোযোগ দিতে শুরু করেন, যা অকারণ বিরোধের জন্ম দেয়। তাই এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অভিজ্ঞতাকে কাজে লাগানঅবসরের অর্থ কাজের সমাপ্তি নয়, বরং নতুনভাবে নিজেকে আবিষ্কারের সুযোগ। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা সমাজের জন্য মূল্যবান সম্পদ। অবসরপ্রাপ্ত ব্যক্তিরা চাইলে তরুণদের পরামর্শ দিতে পারেন, শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হতে পারেন কিংবা সমাজসেবামূলক কাজ করতে পারেন।
Advertisement
সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানো, বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া কিংবা এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ মানসিক প্রশান্তি এনে দিতে পারে। অন্যের উপকারে আসার অনুভূতি মানুষকে আত্মতৃপ্তি দেয় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে।
পরিবারকে সময় দিনকর্মজীবনের ব্যস্ততায় পরিবারের সদস্যদের সঙ্গে অনেক সময়ই পর্যাপ্ত সময় কাটানো সম্ভব হয় না। অবসর সেই ঘাটতি পূরণের সুযোগ এনে দেয়। সন্তান, নাতি-নাতনি কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
নাতি-নাতনিদের গল্প শোনানো, তাদের পড়াশোনায় সাহায্য করা বা একসঙ্গে খেলাধুলা করার মাধ্যমে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। এতে একাকিত্ব কমে এবং জীবনে নতুন আনন্দের উৎস তৈরি হয়।
পুরোনো শখ পূরণ করুনঅনেকেরই কিছু শখ থাকে, যা কর্মব্যস্ততার কারণে পূরণ করা সম্ভব হয় না। অবসর জীবন হতে পারে সেই অপূর্ণ ইচ্ছাগুলো বাস্তবায়নের সময়। বই পড়া, ছবি আঁকা, বাগান করা, ভ্রমণ করা, মাছ চাষ কিংবা নতুন কোনো দক্ষতা শেখার মাধ্যমে সময়কে অর্থবহ করা যায়।
Advertisement
শখের কাজে সময় দেওয়া শুধু আনন্দই দেয় না, বরং মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। নতুন কিছু শেখার আগ্রহ মানুষকে প্রাণবন্ত রাখে।
আরও পড়ুন হাতেনাতে সঙ্গীর চিটিং ধরার ভাইরাল উপায় গড়ে তুলুন নতুন বন্ধুত্বঅবসর জীবনে সামাজিক যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের মতো অবসরপ্রাপ্ত মানুষদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললে একাকিত্ব অনেকটাই দূর হয়। নিয়মিত আড্ডা, একসঙ্গে হাঁটাহাঁটি বা ছোটখাটো ভ্রমণ জীবনে নতুন উদ্দীপনা এনে দিতে পারে।
মানুষ সামাজিক প্রাণী। তাই সম্পর্কের পরিধি বাড়ানো এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয়।
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুনঅবসরের পর সুস্থ জীবনযাপন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান বা অন্যান্য ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকা উচিত। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে বিভিন্ন রোগের ঝুঁকি আগেভাগে শনাক্ত করা সম্ভব হয়। শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই স্বাস্থ্যকে অবহেলা না করে যত্ন নেওয়া জরুরি।
আরও পড়ুন সঙ্গীর জন্মদিন ভুলে গেছেন? শেষ মুহূর্তে মন জয় করার উপায়অবসর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিবর্তনকে গ্রহণ করা। পরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করে নিজের আগ্রহ, শখ এবং আনন্দের উৎসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যেকের স্বাধীনতাকে সম্মান করলে পারিবারিক সম্পর্কও সুন্দর থাকে।
সূত্র: ওয়েবএমডি, মিডিয়াম ও অন্যান্য
এসএকেওয়াই