দেশজুড়ে

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের বন্দরে ফ্ল্যাট থেকে গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন।

Advertisement

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ঝাউতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম সাথী (৩৮)। তার স্বামী মো. জনি (৪০) পেশায় সেলুন কর্মচারী।

পুলিশ জানায়, সাথী ও জনি প্রায় পাঁচ বছর ধরে একটি ভবনের তৃতীয় তলার ওই ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করছিলেন। ঘটনার পর থেকে পলাতক জনিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন যশোরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, স্থানীয় লোকজন থানায় খবর দেয় যে ঝাউতলার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

এমওএসআর/একিউএফ