লাইফস্টাইল

দামি কন্ডিশনার নয় মধুতে লুকিয়ে আছে চুলের আসল সৌন্দর্য

চুল নিয়ে সমস্যার যেন শেষ নেই। কখনো রুক্ষতা, কখনো অতিরিক্ত চুল পড়া, আবার কখনো ডগা ফেটে যাওয়ার মতো সমস্যায় অনেকেই ভোগেন। এসব সমস্যা দূর করতে বাজারের দামি শ্যাম্পু, সিরাম বা কন্ডিশনার ব্যবহার করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। অথচ ঘরের রান্নাঘরেই এমন একটি প্রাকৃতিক উপাদান রয়েছে, যা নিয়মিত ব্যবহার করলে চুলের হারানো সৌন্দর্য ফিরতে পারে সহজেই। সেই উপাদানটি হলো মধু।

Advertisement

ত্বকের যত্নে মধুর উপকারিতার কথা অনেকেই জানেন। তবে শুধু ত্বক নয়, চুলের স্বাস্থ্য রক্ষাতেও মধু সমান কার্যকর। প্রাকৃতিকভাবে চুলকে আর্দ্র রাখার পাশাপাশি এটি চুলকে করে তোলে নরম, মসৃণ ও উজ্জ্বল।

চুলের প্রাকৃতিক সুরক্ষাকবচ

মধু একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, অর্থাৎ এটি বাতাস থেকে আর্দ্রতা টেনে এনে চুলে ধরে রাখতে সাহায্য করে। ফলে চুল সহজে শুষ্ক হয়ে যায় না। মধু চুলের উপর একটি অদৃশ্য সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা বাইরের ধুলাবালি, দূষণ ও ক্ষতিকর পরিবেশগত প্রভাব থেকে চুলকে রক্ষা করে।

নিয়মিত মধু ব্যবহার করলে চুলের রুক্ষতা কমে যায় এবং চুলে প্রাকৃতিক মসৃণতা ফিরে আসে। বিশেষ করে যারা নিয়মিত হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কেমিক্যাল ট্রিটমেন্ট ব্যবহার করেন, তাদের জন্য মধু হতে পারে দারুণ একটি প্রাকৃতিক সমাধান।

Advertisement

চুল পড়া কমাতে সাহায্য করে

সুস্থ চুলের জন্য সুস্থ স্ক্যাল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথার ত্বকে খুশকি, সংক্রমণ বা অতিরিক্ত শুষ্কতা থাকলে চুল দুর্বল হয়ে পড়তে পারে। মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ, যা স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়া মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের কোষকে সুরক্ষা দেয় এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। নিয়মিত ব্যবহার করলে খুশকি কমে, চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়ার প্রবণতাও হ্রাস পায়।

আরও পড়ুন গরমে কত দিন পরপর শ্যাম্পু করবেন? হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে

দূষণ, রোদ এবং বিভিন্ন রাসায়নিক পণ্যের ব্যবহারে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে। মধুতে থাকা প্রাকৃতিক এনজাইম ও পুষ্টি উপাদান চুলের নিস্তেজ ভাব দূর করে এবং প্রাকৃতিক শাইন ফিরিয়ে আনে। এছাড়া ডগা ফেটে যাওয়া বা দু’মুখো চুলের সমস্যাও অনেকাংশে কমাতে সাহায্য করে মধু। এটি চুলের কিউটিকলকে সুরক্ষিত রাখে এবং চুলকে ভাঙা থেকে রক্ষা করে।

আরও পড়ুন শ্যাম্পুতে যে তেল মেশালে চুল পাকা রোধ করবে যেভাবে ব্যবহার করবেন

চুলের যত্নে মধু ব্যবহার করা খুবই সহজ। কয়েকটি উপায়ে এটি ব্যবহার করা যেতে পারে।

এক কাপ হালকা গরম পানিতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করতে পারেন। এটি মাথার ত্বককে আর্দ্র রাখবে। এছাড়া সমপরিমাণ নারিকেল তেল ও মধু মিশিয়ে চুলে লাগাতে পারেন। ২০ থেকে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুল আরও নরম ও মসৃণ হবে।

Advertisement

আরেকটি কার্যকর পদ্ধতি হলো মধু ও টক দই মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করা। এই মাস্ক চুলে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।

প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে মধু হতে পারে আপনার সবচেয়ে ভালো বন্ধু। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে চুল হবে আরও স্বাস্থ্যোজ্জ্বল, নরম ও প্রাণবন্ত।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বি বিউটিফুল, ভোগ

এসএকেওয়াই