দেশজুড়ে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Advertisement

শুক্রবার (১৯ জুন) ভোরে খালপাড়া সীমান্তের শূন্যরেখা সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১১৬-এর কাছে ভারতের অভ্যন্তরে চারজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে সীমান্তের ওপারে সন্দেহজনকভাবে চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে বিজিবি সদস্যরা সতর্ক নেয় এবং পুশ-ইন ঠেকাতে নজরদারি জোরদার করে। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই চারজন দেশে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে এক পুরুষ ও তিন নারী রয়েছেন। বিজিবির বাধার পর তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

এদিকে সম্ভাব্য পুশ-ইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয়রাও শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিয়ে সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছেন।

৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে পুশ-ইনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থায় রয়েছে বিজিবি।

আসিফ ইকবাল/এএইচ/এএসএম

Advertisement