খেলাধুলা

আজও নেই লিটন, বাঁচা মরার লড়াইয়ে দুই পরিবর্তন

চোট থেকে এখনো ম্যাচ খেলার মতো সুস্থ হয়ে ওঠেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। ফলে আজ বাঁচা-মরার লড়াইয়েও তাকে বাইরে রেখেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

Advertisement

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে দুই পরিবর্তন এনেছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শেখ মেহেদী। তাদের জায়গায় একাদশে এসেছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান স্পিনারদের বিপক্ষেই উইকেট দিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটাররা। ৩ স্পিনার মিলেই নিয়েছেন ৯ উইকেট। ম্যাচ শেষে ব্যাটারদের তাড়াহুড়োকে দায় দেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

বাংলাদেশ একাদশ-তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আব্দুল গাফফার সাকলায়েন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

Advertisement

এসকেডি/এমকেআর