বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...
Advertisement
বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি দিতে গিয়ে কৃষক বিক্ষোভের মুখে শুভেন্দু
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিপুল পরিমাণ কৃষিজমি অধিগ্রহণের উদ্যোগ নিয়ে কৃষকদের চরম অসন্তোষ ও বিক্ষোভের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকা থেকে এরই মধ্যে ১৪২ দশমিক ৭৯ একর জমি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
Advertisement
লেবাননে যুদ্ধ থামাতে রাজি হয়েছে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
মক্কায় পবিত্র কোরআনের ৪০০ বছরের পুরোনো পান্ডুলিপির প্রদর্শন
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি জাদুঘরে ৪০০ বছরেরও বেশি পুরোনো একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। এই মূল্যবান নিদর্শনটি দর্শনার্থীদের সামনে ইসলামী সভ্যতার শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও নান্দনিক উৎকর্ষতার এক অনন্য চিত্র তুলে ধরছে।
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
Advertisement
চীনের নির্মিত ২০টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় চীনের প্রতিরক্ষা শিল্পের উপস্থিতি আরও বিস্তৃত হবে।
আর.জি.কর কাণ্ডে মমতা ব্যানার্জীর ভাতিজা জড়িত: ভুক্তভোগীর মা
বিজেপি থেকে নির্বাচিত পানিহাটির এই বিধায়ক বলেন, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাই কার্তিক ব্যানার্জীর ছেলে আবেশ ব্যানার্জীর ফোনের টাওয়ার লোকেশন পাওয়া গেছে ওখানে। তিনি ওই রাতে ওখানেই ছিল। তদন্ত করতে হলে তাদেরকেও ডাকতে হবে।
মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিদ্রুপাত্মক’ মন্তব্যে ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমনকি, এর জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন বানাচ্ছে মিয়ানমার, সহযোগিতায় উ. কোরিয়া?
প্রথমবারের মতো দেশের অভ্যন্তরে নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরি করছে মিয়ানমার। প্রায় ৪০ মিটার দীর্ঘ এই ডুবোজাহাজটি নকশাগতভাবে উত্তর কোরিয়ার স্যাং-ও-ক্ল্যাস সাবমেরিনের সঙ্গে মিল রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। স্যাটেলাইট চিত্রে এ সাবমেরিন তৈরির দৃশ্য ধরা পড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন।
আন্তর্জাতিক চাপে পারমাণবিক নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া
শিল্পোন্নত সাত দেশের সংগঠন জি–৭ এর পরমাণু নিরস্ত্রীকরণ আহ্বানের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে নিরস্ত্রীকরণ প্রস্তাবকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও সাংবিধানিক ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং।
শেষ মুহূর্তে স্থগিত আলোচনা, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ভবিষ্যৎ কী?
মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুইজারল্যান্ড জানিয়েছে, শুক্রবার (১৮ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুই দেশের প্রতিনিধিদের বৈঠক আপাতত হচ্ছে না। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা বাতিল করেছেন।
এসএএইচ