এবারের বিশ্বকাপ যেন গোলের পসরা সাজিয়ে বসেছে। কুরাসাওকে এক ম্যাচেই ৭ গোল দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজেদের করে নিয়েছিল জার্মানি। ব্রাজিলের করা ২৩৮ গোলকে টপকে তারা করেছিলো ২৩৯ গোল।
Advertisement
জার্মানি-কুরাসাও মুখোমুখি হয়েছিল ১৪ জুন। এর ঠিক ৬দিন পর, ২০ জুন সকালে (বাংলাদেশ সময়) মুখোমুখি হয় ব্রাজিল এবং হাইতি। এই ম্যাচে জার্মানিকে টপকে সেই রেকর্ড আবারো নিজেদের দখলে নিল ব্রাজিল।
হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে তিন গোল দিয়েই জার্মানিকে টপকে আবারো বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে নাম লিখলো ব্রাজিলিয়ানরা। সেলেসাওদের গোল সংখ্যা এখন ২৪১।
সর্বোচ্চ গোলে কে কোথায়?
Advertisement
ব্রাজিল - ২৪১ গোলজার্মানি - ২৩৯ গোলআর্জেন্টিনা - ১৫৫ গোলফ্রান্স - ১৩৯ গোলইতাল -১২৮ গোলস্পেন - ১০৮ গোলইংল্যান্ড - ১০৮ গোল
আরআর/