ভেনেজুয়েলায় পরিচালিত অভিযানের মতোই লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক দেশ কিউবায় মার্কিন অভিযানের সম্ভাবনা রয়েছে। গত জানুয়ারিতে ভেনেজুয়েলাতে বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্র। ওই অভিযানের অনুরূপ কিউবায় মার্কিন অভিযান পরিচালিত হতে পারে।
Advertisement
কিউবায় অভিযান পরিচালিত হলে তা ভেনেজুয়েলার মতোই দ্রুত সফল হবে বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন>>
সংকট মোকাবিলায় একগুচ্ছ ‘অর্থনৈতিক’ সংস্কারের পথে কিউবা
Advertisement
ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, কিউবা অভিযান ভেনেজুয়েলার অভিযানের অনুরূপ হতে পারে কি না? এর উত্তরে ট্রাম্প বলেন, ‘এটা সম্ভব।’
ট্রাম্প বলেন, কিউবা ও ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি হওয়ায় সামরিক দৃষ্টিকোণ থেকে এগুলো ইরানের তুলনায় সহজ লক্ষ্য। এছাড়া তিনি উল্লেখ করেন, ইরান অনেক দূরে এবং তার সামরিক সক্ষমতাও বেশি শক্তিশালী। ভেনেজুয়েলার তেলের সম্পদ রয়েছে, কিন্তু কিউবার নেই। তবে কিউবার ‘সুন্দর উপকূলরেখা’ ও কৌশলগত অবস্থানের কথা উল্লেখ করেন ট্রাম্প।
অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, কিউবার সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা বা শাসনব্যবস্থার পতনের পরিস্থিতিতে সামরিক প্রতিক্রিয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। যদিও ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, তিনি একটি ‘শান্তিপূর্ণ পরিবর্তন’ পছন্দ করেন এবং কোনো অভিযানের সময়সূচি নির্ধারণ করেননি।
এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, কিউবা সম্প্রতি শত শত সামরিক ড্রোন সংগ্রহ করেছে এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এটিকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছেন না।
Advertisement
কিউবা ইস্যুতে ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে “খুবই সক্রিয়ভাবে জড়িত’ রয়েছেন।
কেএম