খেলাধুলা

মরক্কোকে পেছনে ফেলে বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের

মাত্র ৫ ঘন্টার ব্যবধানে বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ড নিজেদের করে নিল প্যারাগুয়ে। তুরস্কের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাত্র ৬৪ সেকেন্ড গোল করেন প্যারাগুয়ের ম্যাথিয়াস গালারজা।

Advertisement

আজ দিনের শুরুতে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো এবং স্কটল্যান্ড। ওই ম্যাচে স্কটিশদের বিপক্ষে ৭০ সেকেন্ড গোল করেছিলেন মরক্কোর ইসমাইল সাইবারি। যা ছিল, তখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল; মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে তুরস্কের বিপক্ষে ৬৪ সেকেন্ডে গোল করে সেই রেকর্ড নিজেদের করে নিলো প্যারাগুইয়ানরা।

ম্যাচের শুরুর দিকে বল তুরস্কের পায়ে ছিল। তখন ডিফেন্ডারের ভুলে বল ডিবক্সের কিছুটা বাইরে পেয়ে যান গালারজা। তার বাম পায়ের দূর পাল্লার শট গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে পড়েও থামাতে পারেননি।

ম্যাচে কোন কিছু বুঝে ওঠার আগেই লাতিন আমেরিকার দলটির বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তুরস্ক। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের।

Advertisement

বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড ১১ সেকেন্ডের। ২০০২ সালে তুরস্কের হাকান সুকুর এই রেকর্ড গড়েন।

আরআর/আইএইচএস/