অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুর ও মুগদা থানাধীন এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
Advertisement
শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শুক্রবার (১৯ জুন) বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মো. জাহাঙ্গীর (৫০), মো. রাব্বি (১৮), মো. আনোয়ার হোসেন (৩৩), হাঞ্জেল (৩০), মো. রুবেল (৩৫), মো. মিজান (৩৫), আব্দুর রহিম (৩২), মো. মেহেদী হাসান (২৩), মো. লিটন (৩৫), মো. মান্নান (৪০), মো. রোমান (২০), মো. ফারুক মিয়া (৩২), মো. শাহিনুর (৩২), মো. বাবু মিয়া (৩৮), খন্দকার মাহবুব বাপ্পী (৩৬), মো. ফজলুল করিম শাকিল (৩৬), মো. মিলন খান খাদেম (৪৮), মো. মিশু হোসেন (৩৯), হাসিবুল হাসান (২১), আহসান চৌধুরী (২২), মো. আরমান (২৩), মো. রেদোয়ান (২৮), মো. শহিদুল ইসলাম (৫০), মো. জনি হাওলাদার (৩১), মো. নাজমুল হক (৩২), মো. শান্ত (১৯), মোহাম্মদ (২৪), মোছা. মিতু (২৫), নার্গিস আক্তার ও মো. আবুয়াচ (২৭)।
Advertisement
মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (১৯ জুন) মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মো. শামীম (২২), মো. বাহাদুর তালুকদার (৩০), মো. শাওন (২৭), মো. রামিম খান ওরফে শান্ত (২৪), মো. মুন্না (৪০), সালেহ মোহাম্মদ (৫৪), রাকিব হোসেন (২৪), রিয়া আক্তার (১৯), আবু হোসেন (২৯), শান্ত ফয়সাল বাদশা (২৬), সাইমন কবির চৌধুরী (৩৫) ও তারেক কবির চৌধুরী (৩৬)।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/জেএইচ
Advertisement