মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ফলে ভক্ত-সমর্থকদের মন কিছুটা খারাপ ছিল। তাদের প্রত্যাশা ছিল, ব্রাজিল পরের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াবে। এরপর হাইতির বিপক্ষে এলো ৩-০ গোলের স্বস্তিদায়ক জয়। এ জয়েই সোশ্যাল মিডিয়ায় বইছে খুশির বন্যা।
Advertisement
মাহফুজা আক্তার মিলি লিখেছেন, ‘ব্রাজিলের হাফ টাইমের গোলের সংখ্যা একটা দলের সারাজীবনের ট্রফির সমান।’
শান্ত কুমার লিখেছেন, ‘কিংবদন্তি খেলোয়াড় যখন মাঠে থাকে; তখন খেলার গতি দ্বিগুণ বাড়ে। প্রথমার্ধে ৩টা দিয়েছি বেশি না।’
আরও পড়ুন বিশ্বকাপে ফ্যান বিতর্কে সরব সোশ্যাল মিডিয়াফারহান ফাহিম লিখেছেন, ‘হ্যাঁ, হাইতি পচা টিম, ছোট টিম। আর আলজেরিয়া ১০ বার বিশ্বকাপ জেতা হাট্টিমাটিমটিম।’
Advertisement
হৃদয় খান লিখেছেন, ‘আমি ব্রাজিলের অন্ধ ভক্ত, হৃদয়ে শুধু ব্রাজিল। গিভ রেসপেক্ট, গেট রেসপেক্ট—অলওয়েজ ব্রাজিল। আপনি ব্রাজিল সমর্থক হলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সমর্থন।’
রাকিবুল রকি লিখেছেন, ‘প্রথম হাফে হাইতির দিকে মাঠ ঢালু ছিল, তাই ব্রাজিল গোল পাইছে! জনৈক আর্জেন্টাইন সমর্থকের মূল্যবান বাণী।’
আরও পড়ুন চলছে বিশ্বকাপ ফুটবল, ফেসবুকে বাড়ছে উন্মাদনারিপন আহসান রিতু লিখেছেন, ‘কুরাসাওকে গুঁড়িয়ে ব্রাজিলের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল জার্মানি। বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দল হিসেবে নাম ওপরে তুলেছিল তারা। তবে পরের ম্যাচেই সিংহাসন পুনরুদ্ধার করলো ব্রাজিল। হাইতিকে উড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করা দল ফের সেলেসাওরা।’
আলিম জামান লিখেছেন, ‘আজ ব্রাজিলের খেলা মোটামুটি ঠিকই ছিল। বল বেশির ভাগ সময় তাদের পায়েই ছিল, ছন্দও ছিল। তবে অফসাইডের ব্যাপারে আরও সতর্ক হতে হবে। সামান্য অসাবধানতায় দুটি গোল হাতছাড়া হয়েছে।’
Advertisement
মাহফুজ মিশু লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল। তবে আক্ষেপ থেকে গেল অনেক। শেষ হাফে মনে হলো সবার অপেক্ষা, খেলা কখন শেষ হবে! না ঠিক জমলো না। তারপরও বাংলাদেশের বিপুল হাইতি সমর্থকদের জন্য সমবেদনা।’
এসইউ