চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Advertisement
সারা দেশ থেকে আগত সালমান শাহ ভক্তরা এতে অংশ নেন। আয়োজক হিসেবে ছিলো ‘সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ’।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যুর সঠিক বিচার এখনো নিশ্চিত হয়নি।
বক্তারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। তারা বলেন, সালমান শাহ ছিলেন ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র, যার অকাল মৃত্যু আজও ভক্তদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে আছে।
Advertisement
মানববন্ধন চলাকালে ভক্তরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এলআইএ