দেশজুড়ে

রংপুরে পাটক্ষেতে মিললো শিশুর মরদেহ

রংপুরের তারাগঞ্জে সানজিদা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকায় ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটি নসানজিদা ভীমপুর এলাকার সাইদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

Advertisement

শনিবার সকালে স্থানীয় লোকজন পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

জিতু কবীর/এএইচ/এমএস

Advertisement