বাংলাদেশের স্কুল ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল এবার অংশ নিতে যাচ্ছে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১ম এইচিসন ইন্টারন্যাশনাল ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টে।
Advertisement
আগামী ২০ থেকে ২৮ জুন লাহোরে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক আসর। ঐতিহ্যবাহী এইচিসন কলেজের ১৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি, যেখানে বিভিন্ন দেশের স্কুল পর্যায়ের দলগুলো অংশ নেবে।
দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত স্কুল ক্রিকেট থেকে নির্বাচিত সেরা পারফর্মারদের নিয়েই এই দল গঠন করেছে বিসিবি। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরার পাশাপাশি ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তরুণ ক্রিকেটাররা।
বিসিবির আশা, এই আসরে ভালো পারফরম্যান্সের মাধ্যমে উদীয়মান ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে উচ্চপর্যায়ের ক্রিকেটে এগিয়ে যাওয়ার ভিত্তিও আরও শক্ত করতে পারবেন।
Advertisement
এসকেডি/আইএন