বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...
Advertisement
পশ্চিমবঙ্গে এসেই মোদীর মুখে বাংলাদেশ প্রসঙ্গ
দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (২০ জুন) পশ্চিমবঙ্গ দিবস এবং রোববার (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তার এই সফর। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত একটি জনসভায় বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তার ভাষণে উঠে আসে ভারত-বাংলাদেশ সীমান্ত এবং অবিভক্ত বাংলার ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ ও নোয়াখালীর দাঙ্গার প্রসঙ্গ।
মোদীর সঙ্গে জুটি, ট্রাম্পকে চোখরাঙানি: ফের আলোচনায় মেলোনি
Advertisement
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন শুধু ইউরোপের রাজনীতিতেই নন, বিশ্বজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দু। কখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে, আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধ কূটনৈতিক উত্তেজনার জন্ম দিচ্ছে। ব্যক্তিগত জীবন, রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক কূটনীতির নানা ঘটনায় সাম্প্রতিক সময়ে বারবার শিরোনাম হচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি প্রতিনিধিরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আগামী রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, আবার যুদ্ধে জড়াবে ইরান?
Advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লেবাননজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২০ জুন) ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই নতুন হামলায় দেশটিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার বন্ধ করে দিয়েছে ইরান। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন ওয়াশিংটনের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
ট্রাম্পের নির্দেশ অমান্য করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে লেবাননজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২০ জুন) ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই নতুন হামলায় দেশটিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।
হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান
লেবাননে ইসরায়েলের নতুন হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন ওয়াশিংটনের সঙ্গে তাদের সাম্প্রতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
কম খরচে প্রেম করার উপায় কী?
প্রেম বা ডেটিং মানেই যে প্রচুর অর্থ খরচ করতে হবে, সেই ধারণা বদলে দিচ্ছে জেন-জি প্রজন্ম। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে তরুণ-তরুণীরা এখন কম খরচে সম্পর্ক বজায় রাখার নতুন উপায় খুঁজে নিচ্ছেন।
আমেরিকায় অভিবাসীদের অসহায়ত্ব পুঁজি করে বড় জালিয়াতি, হারাচ্ছে দু’কূল
আমেরিকায় সাধারণত বড় অংকের জালিয়াতির মামলা বলতে ক্রিপ্টোকারেন্সি, আবাসন ব্যবসা কিংবা কর ফাঁকির ঘটনাকে বোঝায়। কিন্তু সম্প্রতি ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে এক বিচিত্র ও নজিরবিহীন প্রতারক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। একটি বন্ধ দোকানের ভেতর ‘লেগাসি ইমিগ্রা’ নামে ভুয়া অভিবাসন ল ফার্ম খুলে বসেছিলেন এক দম্পতি ও তাদের দুই সহযোগী। এই ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে তারা মূলত শত শত নথিপত্রহীন অভিবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
ব্রাজিল ভক্তরা জানেন কি প্রিয় দলের পতাকায় কয়টি তারা?
বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল। মাঠের খেলা কিংবা গ্যালারির উন্মাদনা—সবখানেই রাজত্ব করে তাদের চেনা হলুদ-সবুজ জার্সি। কিন্তু আপনি কি কখনো ব্রাজিলের জাতীয় পতাকার দিকে গভীরভাবে তাকিয়ে দেখেছেন? সবুজ আয়তক্ষেত্রের মাঝে একটি হলুদ রম্বস, আর তার ভেতরে থাকা নীল বৃত্তে জ্বলজ্বল করছে অসংখ্য সাদা তারা। ব্রাজিলের পতাকায় ঠিক কতগুলো তারা রয়েছে এবং এর ভেতরের গভীর অর্থই বা কী, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ব্রাজিলের পতাকার ইতিহাস, অনন্য গঠন ও এর ভেতরের লুকিয়ে থাকা রহস্য।
এমএসএম