চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট এলাকায় খাদের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
রোববার (২১ জুন) সকালে নারায়ণহাটের শৈলকুপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় ব্যবসায়ী মনজুর হকের কন্যা।
আরও পড়ুন রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালাপরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় সবার অগোচরে এক খাদের পানিতে পড়ে যায় শিশুটি। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খাদের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
আরও পড়ুন সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারপরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, অসাবধানতাবশত বাড়ির পাশের খাদের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমে বাড়ির আশপাশে পানি জমে থাকায় শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক নজর রাখার প্রয়োজন রয়েছে।
এমআরএএইচ/কেএসআর