জাতীয়

লম্বা বহরের রেওয়াজ ভেঙে ২৩ জনকে নিয়ে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

সরকারপ্রধানের বিদেশ সফরে বিশাল সফরসঙ্গীর বহর নিয়ে যাওয়ার প্রচলিত রেওয়াজ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রথম বিদেশ সফরে সঙ্গে গেছেন মাত্র ২৩ জন।

Advertisement

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

প্রেস সচিব বলেন, বিদেশ সফরে অতিরিক্ত বড় বহর নিয়ে যাওয়ার প্রচলিত সংস্কৃতি এবার পরিবর্তন করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, প্রথম ধাপে মালয়েশিয়া সফরে ২৩ জন সফরসঙ্গী থাকবেন এবং চীন সফরে আরও একজন যোগ হয়ে মোট ২৪ জন সফরসঙ্গী থাকবেন। অতীতে যেভাবে বড় বহর নিয়ে যাওয়া হতো, এবার সেই চিত্র দেখা যায়নি।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, সফর উপলক্ষে বিমানবন্দরে বিদায় জানাতে অতিরিক্ত লোকসমাগমও ছিল না, যা পূর্বের তুলনায় একটি ভিন্ন চিত্র হিসেবে দেখা গেছে।

কেএইচ/ইএ

Advertisement