আন্তর্জাতিক

ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি লেবাননে তাদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহিংসতা থেকে বিরত রাখতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা চালাবে। আর সেই হামলা হবে আগের চেয়েও আরও কঠোর। রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সতর্কবার্তা দেন।

Advertisement

পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে অবিলম্বে লেবাননে হিজবুল্লাহকে অর্থায়ন করা ও মিত্র গোষ্ঠীগুলোকে অস্থিরতা ও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানকে অবশ্যই লেবাননে তাদের উচ্চ বেতনভোগী প্রক্সি গোষ্ঠীগুলোকে অবিলম্বে সমস্যা সৃষ্টি করা থেকে বিরত রাখতে হবে।

তিনি আরও বলেন, যদি তারা তা না করে, তাহলে আমরা আবারও ইরানের ওপর খুব কঠোরভাবে হামলা চালাব, ঠিক যেমনটি আমরা গত সপ্তাহে করেছি- তবে এবার আরও কঠোরভাবে।

Advertisement

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখনো অস্থির।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, লেবাননে হিজবুল্লাহর যে কোনো সহিংস তৎপরতার জন্য তিনি ইরানকেই দায়ী মনে করছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।

সূত্র: রয়টার্স

এসএএইচ

Advertisement