ইচ্ছে ছিল রাজা হবো—তোমাকে সম্রাজ্ঞী করে রক্তিম সন্ধ্যার ওপর নির্মাণ করবো অনন্তের সাম্রাজ্য;আমাদের পতাকায় জ্বলবে নক্ষত্রের ধূপ,আর চন্দ্রালোকে উচ্চারিত হবে প্রেমের গোপন সংবিধান।
Advertisement
কিন্তু সময় এক বিশ্বাসঘাতক রাজপুরোহিত—সে অভিষেকের পূর্বেই নির্বাসন লিখে দিয়েছে আমার ললাটে।মুকুট আজ মৃত পাখির ডানার মতো নিস্তব্ধ,সিংহাসনে জন্মেছে বুনোঘাস ও শ্যাওলার বিষণ্ন সবুজ।
তুমি দূরবর্তী কোনো নক্ষত্র-প্রাসাদের সম্রাজ্ঞী হয়ে আছো,আর আমি—ধ্বংসপ্রাপ্ত রাজ্যের শেষ রাজা,নিজের ছায়াকেই প্রজা ভেবেপ্রতিদিন পরাজয়ের কালো পতাকা উড়িয়ে যাই।
কেএসকে
Advertisement