লাইফস্টাইল

বিশ্বকাপ শুরু হলেই কেন বদলে যায় পুরো পৃথিবীর ফ্যাশন সেন্স?

বিশ্বকাপ মানেই শুধু মাঠের ২২ জন ফুটবলারের লড়াই নয়, এটি একটি বিশ্ব সংস্কৃতির উৎসবে পরিণত হয়। যেখানে খেলা, আবেগ, সংস্কৃতি এবং ফ্যাশন একসঙ্গে মিশে যায়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সমর্থকেরা নিজেদের ভালোবাসা, আবেগ এবং উন্মাদনা প্রকাশ করেন বিচিত্র সাজে, রঙে এবং অনন্য পোশাকে। কেউ প্রিয় দলের জার্সি পরে, কেউ আবার অভিনব স্টাইল তৈরি করে হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু।

Advertisement

প্রতি চার বছর পর যখন বিশ্বকাপ শুরু হয়, তখন শুধু স্টেডিয়াম নয়, পুরো পৃথিবীর রাস্তাঘাট, সোশ্যাল মিডিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এক ধরনের বিশাল পরিবর্তনের ঢেউ দেখা যায়। প্রশ্ন হলো-এই পরিবর্তন কেন এবং কীভাবে ঘটে?

বিশ্বকাপ শুধু খেলা নয়, একটি গ্লোবাল কালচার

বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে অভিজাত লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে স্ট্রিটওয়্যার এবং বৈশ্বিক স্পোর্টসওয়্যার জায়ান্ট সবার ডিজাইনের মূল অনুপ্রেরণা থাকে ফুটবল। পোশাকের ডিজাইন, স্টাইলিং ও বিপণন এখন আবর্তিত হয় ফুটবলকে কেন্দ্র করে। ফুটবল জার্সি এখানে শুধু একটি স্পোর্টস ইউনিফর্ম নয়, বরং একটি কালচারাল আইডেন্টিটি হয়ে ওঠে। যেমন: ব্রাজিলের হলুদ জার্সি, আর্জেন্টিনার আকাশি-সাদা, ফ্রান্সের নীল কিংবা জার্মানির সাদা কালো-লাল-সোনালি রং শুধু দেশের প্রতীক নয়, বরং ফ্যাশনের ভাষায় একটি স্টেটমেন্ট।

জার্সি থেকে স্ট্রিট ফ্যাশন

একসময় জার্সি ছিল শুধু মাঠে খেলার পোশাক, কিন্তু এখন এটি গ্লোবাল স্ট্রিট ফ্যাশনের অংশ। তরুণ প্রজন্ম বিশ্বকাপের সময় জার্সিকে ক্যাজুয়াল আউটফিট হিসেবে ব্যবহার করে।

Advertisement

ওভারসাইজ জার্সি, স্নিকার্স, ডেনিম বা কার্গো প্যান্টের সঙ্গে ম্যাচিং করে খুব সাধারণ স্টাইলে ঘুরে বেড়ায়। এমনকি ম্যাচ না দেখলেও অনেকেই জার্সি পরে শুধু ফ্যাশনের জন্য। ফলে স্পোর্টসওয়্যার ধীরে ধীরে স্ট্রিটওয়্যার কালচারে মিশে যায়।

সোশ্যাল মিডিয়ার ভাইরাল ফ্যাশনের প্রভাব

বিশ্বকাপের সময় ফ্যাশন পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি হলো সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকের মতো প্ল্যাটফর্মেই খেলোয়াড়, ফ্যান এবং ইনফ্লুয়েন্সারদের লুক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

যদি কোনো খেলোয়াড় নতুন হেয়ারস্টাইল, ইউনিক বুট ডিজাইন বা জার্সি স্টাইল ব্যবহার করেন, সেটাই পরদিন ট্রেন্ড হয়ে যায়। একইভাবে স্টেডিয়ামে ফ্যানদের ক্রিয়েটিভ আউটফিটও দ্রুত অনুকরণ করা হয়। এই দ্রুত ভাইরাল সংস্কৃতি ফ্যাশন ট্রেন্ডকে আগের চেয়ে অনেক দ্রুত পরিবর্তন করে দেয়।

আরও পড়ুন প্রিয় দলের খেলা দেখার সময় অস্থিরতা যেভাবে সামলাবেন ব্র্যান্ড ও ফ্যাশন ইন্ডাস্ট্রির বিশাল ভূমিকা

বিশ্বকাপ মানেই ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য বিশাল সুযোগ। নাইকি, অ্যাডিডাস, পুমার মতো ব্র্যান্ডগুলো প্রতিবার নতুন জার্সি ডিজাইন, দেশভিত্তিক কালেকশন এবং লিমিটেড এডিশন লঞ্চ করে।

Advertisement

এই ডিজাইনগুলো শুধু খেলোয়াড়দের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও তৈরি করা হয়। ফলে স্পোর্টসওয়্যার, স্নিকার্স, ক্যাপ, জ্যাকেটগুলো বিশ্বকাপ থিমে ঢুকে যায়। এমনকি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডগুলোও এই সময় স্পোর্টস ইনস্পায়ার্ড কালেকশন তৈরি করে।

আরও পড়ুন বিশ্বকাপ ফুটবল যেভাবে বাবা-ছেলের বন্ধনকে দৃঢ় করে আবেগই ফ্যাশনের সবচেয়ে বড় শক্তি

বিশ্বকাপের সময় মানুষ তাদের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে পোশাকের মাধ্যমে। জার্সি, ফেস পেইন্ট, স্কার্ফ, পতাকার রং হয়ে ওঠে সাপোর্টের প্রতীক।

এই আবেগই ফ্যাশনকে শুধু সুন্দর নয়, বরং অর্থবহ করে তোলে। একজন ফ্যান যখন জার্সি পরে, তখন সেটা শুধু পোশাক থাকে না, এটা তার পরিচয়, তার আবেগ এবং তার দলকে সমর্থনের ভাষা হয়ে যায়।

স্ট্রিট কালচার গ্লোবাল ট্রেন্ডে পরিণত

বিশ্বকাপের সময় শহরের রাস্তাগুলো যেন এক ধরনের রানওয়ে হয়ে যায়। মানুষ দেশভিত্তিক রঙের আউটফিট, স্নিকার্স, ওভারসাইজ জার্সি এবং ফ্ল্যাগ প্রিন্টেড ড্রেস পরে বাইরে আসে।

এই স্ট্রিট স্টাইল ধীরে ধীরে গ্লোবাল ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়। ফ্যাশন ডিজাইনাররা পরবর্তীতে এসব স্টাইল থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন কালেকশন তৈরি করেন। ফলে মাঠ থেকে শুরু হওয়া ট্রেন্ড চলে আসে ফ্যাশন শোর র‍্যাম্পে।

বিশ্বকাপ শুধু একটি খেলার আসর নয়, এটি একটি ফ্যাশনের অদৃশ্য বিপ্লব। এখানে স্পোর্টস, মিডিয়া, ব্র্যান্ড এবং মানুষের আবেগ একসঙ্গে কাজ করে। তাই প্রতি বিশ্বকাপেই আমরা দেখি নতুন রং, নতুন স্টাইল, নতুন এক্সপ্রেশন এবং নতুন ফ্যাশন ট্রেন্ডের জন্ম হয়, যা ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে।

সূত্র: ভোগ, ফ্যাশন নেটওয়ার্ক, এমএসএন

এসএকেওয়াই