চলতি বিশ্বকাপে অনেকগুলো নতুন নিয়মের পসরা সাজিয়ে বসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যার বেশ কয়েকটি ইতোমধ্যে প্রয়োগ করেছে ম্যাচ পরিচালনাকারী রেফারিরা। খেলোয়াড় বদলের ক্ষেত্রে এন্টি-টাইম ওয়েস্টিং রুল অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার কারণে মাঠেই সাজার নিয়ম চালু করে ফিফা। বেলজিয়াম-ইরানের ম্যাচে এই নিয়মের প্রথম প্রয়োগ দেখা গেছে।
Advertisement
ঘটনাটি ঘটে বেলজিয়াম-ইরান ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটের সময়। ইরানের মিডফিল্ডার এজোতোলাহিকে তুলে নিয়ে স্ট্রাইকার হোসেইনজাদেহকে নামানোর সিদ্ধান্ত নেন ইরান কোচ। কিন্তু ইরানের সেই মিডফিল্ডার নতুন নিয়ম অনুযায়ী ১০ সেকেন্ডের ভেতর মাঠ ত্যাগের নিয়মকে ভঙ্গ করেন এবং স্ট্রাইকারকে মাঠে প্রবেশে দেরি করান।
২০২৬ সালে ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন বোর্ডের তৈরি করা এন্টি-টাইম ওয়েস্টিং রুলে বলা ছিল যদি কোন খেলোয়াড় বদল করতে হয় তাহলে তাকে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ত্যাগ করতে হবে। যদি তিনি তা না করেন তাহলে তিনি ততক্ষণ মাঠে প্রবেশ করতে পারবেন না, যতক্ষণ না রেফারি পরবর্তী বাঁশি বাজান এবং খেলা পুনরায় শুরু করেন।
এজোতোলাহি মাঠ থেকে উঠতে দেরি করায় প্রায় প্রায় ২ মিনিট ইরানকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। হোসেইনজাদেহ ২ মিনিট পর রেফারি যখন বাঁশি বাজান অফসাইডের সেই সময়ে মাঠে প্রবেশ করেন। সেই দুই মিনিটের মধ্যে বেলজিয়ামের ডে কুয়েপার ভালো একটি শট নেন কিন্তু ইরান গোলরক্ষক তা রুখে দেন।
Advertisement
আরআর/এসকেডি/জেআইএম