সম্পর্কের শুরুতে ভালোবাসা সাধারণত থাকে আবেগ, রোমাঞ্চ আর বড় বড় প্রকাশে ভরা। নতুন প্রেমে একে অপরকে চমকে দেওয়া, ঘোরাঘুরি, উপহারের মতো যেন ভালোবাসার ভাষা হয়ে ওঠে। কিন্তু সময় যত গড়ায়, সেই সম্পর্কের ধরনও ধীরে ধীরে বদলে যায়। একসময় সেই অতিরিক্ত প্রকাশের জায়গা দখল করে নেয় অভ্যাস, দায়িত্ব আর প্রতিদিনের বাস্তব জীবন। আর ঠিক এই জায়গা থেকেই জন্ম নিয়েছে এক নতুন সম্পর্কের ধারণা-রোমান্টিক মিনিম্যালিজম ।
Advertisement
বর্তমানে নতুন প্রজন্মের কাছে ভালোবাসা মানে এখন আর শুধু জমকালো আয়োজন নয়। তাদের কাছে সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট যত্ন আর দৈনন্দিন অভ্যাসে। একসঙ্গে বাজার করা, কাজ শেষে একটু কথা বলা, বা দিনের শেষে বাবু খেয়েছো কি না এই সাধারণ প্রশ্নও হয়ে উঠছে গভীর ভালোবাসার প্রকাশ।
সম্প্রতি একটি ডেটিং অ্যাপের সমীক্ষায় উঠে এসেছে, প্রায় ৫৩ শতাংশ তরুণ-তরুণী এই ‘রোমান্টিক মিনিম্যালিজম’ -এ বিশ্বাসী। তারা মনে করে, সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনো আয়োজনের চেয়ে জরুরি হলো একে অপরের পাশে থাকা এবং প্রতিদিনের জীবনের অংশ হয়ে ওঠা।
দামি জিনিস নয়, দরকার মানসম্মত সময়সমীক্ষায় আরও জানা যায়, প্রায় ৫৫ শতাংশ নারী মনে করেন শুধু রেস্তোরাঁয় ডিনার বা বিশেষ দিনে উপহার বিনিময়ই সম্পর্কের মাপকাঠি হতে পারে না। সম্পর্ক গভীর হয় তখনই, যখন দুইজন মানুষ একে অপরের বাস্তব জীবনের অংশ হয়ে ওঠে।
Advertisement
অন্যদিকে প্রায় ৪২ শতাংশ তরুণের মত, দামি উপহার বা বিলাসবহুল ডেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানসম্মত সময় । তাদের মতে, সম্পর্ককে শক্তিশালী করে তোলে ছোট ছোট মনোযোগ, যেমন ব্যস্ত দিনের মাঝেও খোঁজ নেওয়া বা ক্লান্ত অবস্থায় পাশে থাকা।
সোশ্যাল মিডিয়া নয়, বাস্তব সংযোগই আসলআজকের প্রজন্মের অনেকেই আর সম্পর্ককে সোশ্যাল মিডিয়ার পোস্ট বা ছবির মাধ্যমে প্রমাণ করতে চান না। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো বাস্তব অনুভূতি এবং আন্তরিক সংযোগ। ছবি পোস্ট করা বা দেখানোর চেয়ে একসঙ্গে শান্তভাবে সময় কাটানোই তাদের কাছে বেশি মূল্যবান।
অনেকে মনে করেন, ভালো সময় কাটানো মানেই ব্যয়বহুল আয়োজন নয়। বরং একে অপরের পাশে থাকা, অনুভূতি ভাগ করে নেওয়া এবং প্রতিদিনের ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়াই আসল ভালোবাসা।
আরও পড়ুন হাতেনাতে সঙ্গীর চিটিং ধরার ভাইরাল উপায় ব্যস্ত জীবনে বাস্তবতার নতুন ভাবনাএই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ হলো আধুনিক জীবনের ব্যস্ততা। পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার তরুণ প্রজন্মের সময় এখন অনেক সীমিত। দীর্ঘ ডেট বা ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা সবসময় সম্ভব হয় না। তাই ভালোবাসা প্রকাশের ধরনও সহজ হয়ে গেছে।
Advertisement
এই বাস্তবতায় আজকের দিনটা কেমন গেল? এই সাধারণ কথাই হয়ে উঠছে ভালোবাসার সবচেয়ে শক্তিশালী ভাষা। ছোট ছোট এই যত্নগুলোই সম্পর্ককে করে তুলছে আরও স্থিতিশীল ও গভীর।
আরও পড়ুন সঙ্গীর জন্মদিন ভুলে গেছেন? শেষ মুহূর্তে মন জয় করার উপায়রোমান্টিক মিনিম্যালিজম শুধু একটি ট্রেন্ড নয়, বরং ভালোবাসার এক নতুন সংজ্ঞা। যেখানে আড়ম্বর নয়, গুরুত্ব পায় আন্তরিকতা, উপস্থিতি আর প্রতিদিনের ছোট ছোট যত্ন।
সূত্র: মিডিয়াম, মিড ডে ও অন্যান্য
এসএকেওয়াই