রংপুর নগরীরের হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে সেন্ট্রাল রোডের নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
Advertisement
জানা গেছে, নিহত নুজসাত জাহান নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর তার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
এদিকে নুজসাতের মৃত্যু আত্মহত্যা নাকি দুর্ঘটনাবশত তা খতিয়ে দেখছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, সোমবার বিকেলে নুজসাত একাই নর্থভিউ হোটেলে আসেন। তিনি লিফটে করে সোজা ছাদে চলে যান। নর্থভিউয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত জাহান হোটেলের ছাদে ওঠেন এবং রাস্তার বিপরীত দিকে মুখে করে একাই রেলিংয়ের ছাদে বসে থাকেন।
Advertisement
সনাতন চক্রবর্তী আরও বলেন, ছাদে ওঠার প্রায় ঘণ্টাখানেক পর উল্টোভাবে রেলিংয়ে বসে থাকা অবস্থায় নুজসাত নিচে পড়ে যান। ঘটনাস্থল ডিবি কার্যালয়ের বিপরীত পাশে হওয়ায় পুলিশ তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয় মরদেহটি ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
সনাতন চক্রবর্তী বলেন, কেন নুজসাত জাহান ছাদে গিয়েছিল, তার মৃত্যুর ঘটনার সঙ্গে কোনো অপরাধ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনেছি তিনি হোটেলে যাননি। ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নুজসাতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জিতু কবীর/এনএইচআর/এমএস
Advertisement