ক্যাম্পাস

জাবি শাখার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দেলোয়ার গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২২ জুন) রাতে ময়মনসিংহ শহরে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেলোওয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে দেলোয়ার হোসেনের স্নাতক ও স্নাতকোত্তর সনদ বাতিল করেন। এছাড়াও ঢাকা জেলার আশুলিয়া থানায় তার নামে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

Advertisement

মোঃরকিব হাসান প্রান্ত/এএইচ/এএসএম