জাতীয়

বছরে ১২ লাখের অধিক বিদেশ গমনেচ্ছুকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

প্রতিবছর ১২ লাখের অধিক বিদেশ গমনেচ্ছুকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

এসব কর্মীর অধিকাংশই বিদেশগামী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

আরও পড়ুন মন্ত্রীদের স্পিকার / সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে যশোর-৬ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মো. মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।  

আরও পড়ুন জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশব্যাপী ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড/কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Advertisement

এমওএস/কেএসআর