জাতীয়

ঢাকায় রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

Advertisement

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

বিএ

Advertisement