জাতীয়

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন স্বপন ও এ্যানি

চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বেইজিং যাচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) রাতে তারা ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সফরকালে দুই মন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও ইস্যুতে অংশ নেবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হিসেবে তিনজন পূর্ণমন্ত্রী রয়েছেন। তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রী।

কেএইচ/এমএএইচ

Advertisement