অ্যাস্টন ভিলা এবং ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার ওলে ওয়াটকিন্স বেলজিয়ামের জেরেমি ডকুকে সমর্থন করেছেন। ডকু বলেছেন, বিশ্বকাপে খেলা চললেও তিনি জুলাই মাসে জন্ম নিতে চলা তার ছেলের জন্মের সময় উপস্থিত থাকতে চান।
Advertisement
ইংলিশ স্ট্রাইকার একজন ফরাসি সাংবাদিকের সমালোচনার বিষয়েও নিজের মতামত জানিয়েছেন। লেকিপ-এর ফ্রান্স পিয়েরন ডকুর অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন যে, 'সন্তান জন্মদান একটি বিতৃষ্ণাজনক মুহূর্ত যেখানে বাবা অকার্যকর।'
ইংল্যান্ড জাতীয় দলের ফরোয়ার্ড ওলে ওয়াটকিন্স এই বিষয়ে বলেন, 'আমার মনে হয়, সন্তান জন্মদানকে বিতৃষ্ণাজনক বলাটা এর সঠিক সমালোচনা নয়। স্পষ্টতই, আমি দেখেছি প্রসবের সময় আমার স্ত্রী কীসের মধ্যে দিয়ে গেছে। আসলে, এটি বেশ শান্তিপূর্ণ ছিল। কিন্তু আমি এমন পরিবার ও বন্ধুদের চিনি যাদের এমন প্রসব হয়নি। যেমনটা ডকু বলেছে, এটা জীবনে একবারই ঘটে। এটা আপনার প্রথম সন্তান এবং তাকে পাওয়াটা একটা আশীর্বাদ। এই সুযোগ নষ্ট করা উচিত নয়।'
ডোকুর এই মন্তব্যটি বিশ্বকাপের আগে করা হয়েছিল এবং বেলজিয়াম ফেডারেশন এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় গণমাধ্যমের মতে, ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হতে পারে যেখানে তার স্ত্রী শিরিন রয়েছেন।
Advertisement
বেলজিয়ামের ডিএইচ লে স্পোর্টসকে জেরেমি ডকু বলেন, 'এটা কখন ঘটবে তার উপর নির্ভর করছে কিন্তু এটা আমার প্রথম সন্তান। তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাই। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কী চাই, আমার উত্তর হলো, কেউই তার প্রথম সন্তানের জন্ম মুহূর্তটি হারাতে চায় না। কিন্তু আমি এটাও জানি যে ফুটবলের সাথে আরও অনেক বিষয় জড়িত। আমি জানি ফেডারেশন তার খেলোয়াড়দের সমর্থন করে এবং তাদের পরিস্থিতি বোঝে। আমরা দেখব কী করা যায়।"
সাংবাদিক ফ্রান্স পিয়েরন যুক্তি দিয়েছেন যে বিশ্বকাপে খেলার সুযোগকেও গুরুত্ব দেওয়া উচিত এবং একই সাথে তিনি সন্তান জন্মদানের সময় বাবার ভূমিকাকে খাটো করে দেখিয়েছেন।
তিনি বলেন, 'যখন আপনার বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ থাকে, তখন শত শত ফুটবল খেলোয়াড় আপনার জায়গায় থাকার জন্য মরিয়া হয়ে থাকে, আপনি কি আপনার সন্তানের জন্ম দেখার জন্য এই সবকিছু ছেড়ে দেবেন? এটা একটা বিতৃষ্ণাজনক মুহূর্ত যেখানে বাবা সম্পূর্ণ অকেজো, তার ভূমিকা একজন পার্শ্বচরিত্রের মতো।'
আরআর/জেআইএম
Advertisement