সাহিত্য

ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির মারা গেছেন

ভাষাবিদ ও বৈয়াকরণিক অধ্যাপক ড. শাহজাহান মনির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৩ জুন বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

Advertisement

চট্টগ্রামের সম্মিলিত আবৃত্তি জোটের যুগ্মসম্পাদক কবি আলী প্রয়াস ফেসবুক পোস্টের মাধ্যমে তথ্যটি জানিয়েছেন।

অধ্যাপক ড. শাহজাহান মনির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ।

আরও পড়ুন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

তাঁর রচিত ও সম্পাদিত একাধিক জনপ্রিয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই বাংলাদেশের স্কুলপর্যায়ে ব্যাপকভাবে পঠিত হয়। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে অন্যতম: ‌‘সরল বাংলা ব্যাকরণ ও নির্মিতি’, ‘সহজ বাংলা ব্যাকরণ ও নির্মিতি’, ‘নতুন বাংলা ব্যাকরণ ও নির্মিতি’, ‘প্রাথমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ এবং ‘বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা (১৯১৯-১৯৪০)’।

Advertisement

এসইউ