সাহিত্য

সমকালের ছড়া: বাবার আদর

রাকিবুল ইসলাম রাহান

Advertisement

দিন কেটে সাঁঝ নেমে যায়বাবা আসেন ঘরে,খুশির হাওয়া বইতে থাকেআমার পরান ভরে।

বাইরে থেকে এসে বাবাডাকেন আমায় কাছে,আমার মতো সুখী ছেলেজগতে কে আছে?

হরেক রকম খেলনা এনেদেন যে বাবা হাতে,গল্প শুনে ঘুমিয়ে পড়িগভীর কালো রাতে।

Advertisement

মাগো তুমি আমায় বলোবাবা কেন ভালো?বাবা আমার সারাঘরেরচাঁদের মতো আলো।

এসইউ