জাতীয়

নিজের নির্বাচনি এলাকায় দুটি মডেল মন্দির চাইলেন বিএনপির এমপি

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) আমীর এজাজ খান তার নির্বাচনি এলাকায় দুটি মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি আমার সংসদীয় এলাকা হিন্দু অধ্যুষিত। দাকোপ উপজেলায় ৬৫ শতাংশ হিন্দু। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় দাকোপ ও বটিয়াঘাটায় দুটি মডেল মন্দির নির্মাণ করা দরকার।’

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, আমি আগেও বলেছি আমার অঞ্চলটি হিন্দু অধ্যুষিত অঞ্চল। দাকোপে ৬৫ শতাংশ মানুষ হিন্দু। দাকোপ-বটিয়াঘাটায় দুটি মডেল মসজিদ আছে। এই দুটি উপজেলায় দুটি মডেল মন্দির নির্মাণ প্রয়োজন।  

Advertisement

আমীর এজাজ খান আরও বলেন, আমার নির্বাচিত এলাকায় হিন্দু-খ্রিষ্টানদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। কওমি মাদরাসায় বরাদ্দ বাড়লে কোরআনের আলো আরও বিকশিত হবে।

সংসদীয় এলাকায় লবণাক্ত পানির সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে ভালো পানি নেই। দাকোপে সুপেয় পানির ব্যবস্থা করে দেবেন। পানির কারণে মানুষের পেটের রোগ হচ্ছে। তারা পানি পান করতে পারে না। আমার এলাকায় সড়ক, পানি ও সেতুর উন্নয়ন দরকার।

এমওএস/এমএমকে

Advertisement