আন্তর্জাতিক

অনেকেরই লেবাননে ‘ফিরে যাওয়ার মতো কোনো বাড়ি নেই’

ইসরায়েলের হামলার কারণে লেবাননে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে, সাম্প্রতিক সংঘাতে দক্ষিণ লেবাননে ১১ হাজারের বেশি আবাসিক ভবন ‌‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে।

Advertisement

তিনি নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, আরও প্রায ২ হাজার ২০০ ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, অনেক পরিবারের জন্য এর অর্থ হলো, তাদের ফিরে যাওয়ার মতো কোনো বাড়িই আর নেই।

তিনি আরও বলেন, অব্যাহত অনিশ্চয়তা, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং অবিস্ফোরিত অস্ত্রের হুমকি নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করে চলেছে।

স্টিফেন দুজারিক বলেন, তবুও অনেকে দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন এবং রাতারাতি ১৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা কমে প্রায় ৯০ হাজারে দাঁড়িয়েছে।

Advertisement

টিটিএন