লাইফস্টাইল

আজ সাজুন পরির মতো

আজ পরি দিবস। কল্পনা আর বাস্তবতার মাঝের সেই স্বপ্নময় চরিত্র পরি কে ঘিরে এই দিনটি যেন এক ধরনের ফ্যান্টাসি, সৌন্দর্য এবং সাজের উদযাপন। আধুনিক লাইফস্টাইলে এই দিনটি এখন আর শুধু গল্পের জগতে সীমাবদ্ধ না রেখে ফ্যাশন ও বিউটি ট্রেন্ডে নতুন অনুপ্রেরণার নাম হিসেবে বিবেচিত। বিশেষ করে তরুণীদের মধ্যে ফেরি ইনস্পায়ার্ড লুক বা পরি-অনুপ্রাণিত ফ্যাশন আজকের দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement

এই পরি দিবসে নিজেকে সাজানোর সবচেয়ে সুন্দর উপায় হলো এমন একটি লুক তৈরি করা, যা একদিকে স্বপ্নময়, অন্যদিকে ন্যাচারাল সুন্দর। হালকা শিফন ড্রেস, পাস্টেল কালার এবং গ্লো মেকআপ একসঙ্গে মিলে তৈরি করে এক অনন্য ড্রিমি স্টাইল, যা মুহূর্তেই আপনাকে একটি ফেয়ারি টেল চরিত্রে পরিণত করতে পারে।

হালকা শিফন ড্রেসে পরির মতো লুক

পরি-অনুপ্রাণিত ফ্যাশনের মূল ভিত্তি হলো হালকা পোশাক। শিফন, জর্জেট বা টিউল ফেব্রিকের ড্রেস এই স্টাইলের জন্য সবচেয়ে উপযুক্ত। কারণ এই কাপড়গুলো শরীরের সঙ্গে শক্তভাবে লেগে থাকে না, বরং বাতাসের সঙ্গে নরমভাবে ভেসে চলে, যা পুরো লুককে দেয় এক স্বপ্নময় অনুভূতি।

লং ফ্লেয়ার গাউন, লেয়ারড ম্যাক্সি ড্রেস কিংবা র‍্যাপ স্টাইল পোশাক পরি দিবসের জন্য দারুণ মানিয়ে যায়। পোশাকে অতিরিক্ত ভারী ডিজাইন না রেখে হালকা ফুলেল প্রিন্ট বা সূক্ষ্ম এমব্রয়ডারি ব্যবহার করা হয়, যা লুককে আরও কোমল ও ফ্যান্টাসি ফিল দেয়।

Advertisement

পাস্টেল রঙে স্বপ্নের আভা

পরি দিবসের ফ্যাশনে রঙের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাঢ় বা চোখ ধাঁধানো রং নয়, এখানে জায়গা পায় নরম পাস্টেল শেড। যেমন বেবি পিংক, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, আকাশি নীল বা সফট ইয়েলো। এই রংগুলো শুধু চোখে শান্তি আনবে না বরং পুরো ব্যক্তিত্বে এক ধরনের কোমল উজ্জ্বলতা যোগ করে।

পাস্টেল রঙের পোশাক দিনের আলোতে যেমন স্বপ্নময় দেখায়, তেমনি সন্ধ্যার আলোতেও এক রহস্যময় সৌন্দর্য তৈরি করে। পরি দিবসের থিমের সঙ্গে এই রংগুলো যেন একদম পরিপূর্ণভাবে মিলে যায়।

গ্লো মেকআপে প্রাকৃতিক উজ্জ্বলতা

পরির মতো লুক পেতে ভারী মেকআপ না করে ন্যাচারাল গ্লোইং স্কিন হয় এমন মেকআপ করতে পারেন। এই মেকআপ স্টাইলে ত্বককে দেখাবে সতেজ ও ডিউই।

হালকা ফাউন্ডেশন বা টিন্টেড ময়েশ্চারাইজার ব্যবহার করে স্কিনকে স্মুথ করা হয়। এরপর হালকা পীচ বা পিংক ব্লাশ গালে ব্যবহার করলে মুখে আসে এক প্রাকৃতিক লালচে আভা। চোখে সফট ব্রাউন বা ন্যূড শেডের আই মেকআপ ব্যবহার করা হয়, যাতে চোখ দেখায় কোমল ও স্বপ্নময়।

Advertisement

লিপসের ক্ষেত্রে গ্লসি বা টিন্টেড লিপ বাম ব্যবহার করলে পুরো লুকটি আরও ন্যাচারাল ও সতেজ লাগে। পুরো মেকআপের লক্ষ্য হলো এমন একটি লুক তৈরি করা, যেন মনে হয় ত্বক নিজেই উজ্জ্বল, কোনো ভারী প্রসাধনী নয়।

হেয়ারস্টাইলেও থাকা চাই নরম স্পর্শ

পরি দিবসের লুক সম্পূর্ণ করতে হেয়ারস্টাইলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত হালকা ওয়েভি চুল, ঢিলা বেণী বা হাফ আপ-হাফ ডাউন স্টাইল এই ট্রেন্ডে সবচেয়ে জনপ্রিয়। অনেকেই ছোট ফুল, রিবন বা পার্ল ক্লিপ ব্যবহার করে চুলকে আরও ফেয়ারি টাচ দেন। চুলে অতিরিক্ত স্টাইলিং বা শক্ত হেয়ারস্প্রে ব্যবহার না করে ন্যাচারাল ফ্লো বজায় রাখাই এই লুকের আসল সৌন্দর্য।

আরও পড়ুন মাঠ ছাড়িয়ে ফ্যাশনের মঞ্চে, কেন জনপ্রিয় ফুটবল জার্সি? মিনিমাল অ্যাক্সেসরিজে ব্যবহার

পরি অনুপ্রাণিত ফ্যাশনে ভারী গয়না নয়, বরং মিনিমাল ও সূক্ষ্ম অ্যাক্সেসরিজ বেশি মানায়। ছোট স্টাড কানের দুল, পাতলা নেকলেস, বা হালকা ব্রেসলেট এই লুককে আরও পরিপূর্ণ করে তোলে।

ফুলের হেডব্যান্ড বা ছোট ক্রিস্টাল ক্লিপ পুরো সাজকে পরির মতো স্বপ্নময় করে তোলে, যা পরি দিবসের থিমকে আরও জীবন্ত করে তোলে।

আরও পড়ুন বিশ্বকাপ শুরু হলেই কেন বদলে যায় পুরো পৃথিবীর ফ্যাশন সেন্স?

আজ পরি দিবসে নিজের ভেতরের কল্পনাকে জাগিয়ে তুলুন।ব্যস্ত জীবনের মাঝে কিছুটা সময় নিজের জন্য রাখা, নিজের সৌন্দর্যকে উপভোগ করা এবং ছোট ছোট আনন্দকে উদযাপন করাই এই দিনের মূল বার্তা। এটি আমাদের শেখায় যে সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, বরং ভেতরের শান্তি, আত্মবিশ্বাস এবং কোমলতার প্রতিফলন। সূত্র: ফেমিনা, ভোগ, উইকিহাউ ও অন্যান্য

এসএকেওয়াই