ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার কথা উঠলেই সাধারণত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা কিংবা পারিবারিক ইতিহাসের মতো বিষয়গুলোই সামনে আসে। তবে সাম্প্রতিক এক গবেষণা নতুন একটি সম্ভাবনার দিকে ইঙ্গিত দিয়েছে। গবেষকদের দাবি, রক্তের গ্রুপও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
Advertisement
গবেষণায় দেখা গেছে, অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় ‘বি’ ব্লাড গ্রুপের মানুষের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিষয়টি ইতোমধ্যেই চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান মহলে আলোচনার জন্ম দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্যকে আতঙ্কের কারণ নয়, বরং সচেতনতার অংশ হিসেবেই দেখা উচিত।
গবেষণা যা বলছেসাম্প্রতিক এই গবেষণায় বিজ্ঞানীরা পূর্বে প্রকাশিত ৫১টি গবেষণার তথ্য বিশ্লেষণ করেছেন। বিভিন্ন গবেষণা থেকে সংগৃহীত স্বাস্থ্যতথ্য পর্যালোচনা করে তারা রক্তের গ্রুপ এবং বিভিন্ন রোগের মধ্যে সম্ভাব্য সম্পর্ক খুঁজে দেখেন।
গবেষণার ফলাফলে দেখা যায়, বি রক্তের গ্রুপের মানুষের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি হতে পারে। প্রায় ৬ হাজার ৮৭০ জন মানুষের তথ্যের ওপর ভিত্তি করে এই পর্যবেক্ষণ করা হয়েছে।
Advertisement
গবেষকদের মতে, বিশ্লেষণ করা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে এটি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফলগুলোর একটি।
ঝুঁকি বেশি মানেই কি ডায়াবেটিস হবেই?গবেষণার এই ফলাফল শুনে অনেকেই চিন্তিত হতে পারেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি বেশি মানেই যে একজন ব্যক্তি অবশ্যই ডায়াবেটিসে আক্রান্ত হবেন, এমন নয়।
এটি কেবল একটি পরিসংখ্যানগত সম্পর্ক বা সম্ভাবনার ইঙ্গিত। অর্থাৎ বি রক্তের গ্রুপের মানুষের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা কিছুটা বেশি দেখা যেতে পারে। কিন্তু রোগটি হবে কি না, তা নির্ভর করে আরও অনেক বিষয়ের ওপর। তাই শুধু রক্তের গ্রুপের কারণে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন এই ভিটামিনের অভাবে বাড়তে পারে নাকের রক্তপাত ডায়াবেটিসের প্রধান কারণগুলো কী?চিকিৎসকদের মতে, টাইপ-২ ডায়াবেটিসের সবচেয়ে বড় ঝুঁকির কারণ এখন জীবনযাপন ও খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কিত।
Advertisement
অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, অতিরিক্ত চিনি খাওয়া, দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকা এবং পরিবারে ডায়াবেটিসের ইতিহাসের কারণই রোগটির ঝুঁকি সবচেয়ে বেশি বাড়ায়।
অর্থাৎ একজন মানুষের রক্তের গ্রুপ বি না হলেও ডায়াবেটিস হতে পারে। আবার বি গ্রুপ হওয়ার পরও স্বাস্থ্যকর জীবনযাপন করলে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব।
কেন বি ব্লাড গ্রুপের ঝুঁকি বেশিএই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও বিজ্ঞানীদের কাছে নেই। তবে সাম্প্রতিক কিছু গবেষণায় অন্ত্রের মাইক্রোবায়োম বা অন্ত্রে থাকা বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়ার ভূমিকার কথা উঠে এসেছে।
বিজ্ঞানীদের ধারণা, বিভিন্ন রক্তের গ্রুপ শরীরের কিছু জৈবিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এর ফলে ইনসুলিনের কার্যকারিতা কিংবা গ্লুকোজ বিপাক প্রক্রিয়ায় পার্থক্য তৈরি হতে পারে।
তবে বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। তাই এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন।
যেভাবে ঝুঁকি কমানো যাবেরক্তের গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু জীবনযাপনের অভ্যাস পরিবর্তন করা সম্ভব। আর সেটিই ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
নিয়মিত ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করলে আগেভাগেই ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
আরও পড়ুন মাথাব্যথা মানেই কি ব্রেন টিউমার? সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধগবেষণাটি রক্তের গ্রুপ এবং টাইপ-২ ডায়াবেটিসের মধ্যে একটি সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত দিয়েছে। তবে এটি কোনো চূড়ান্ত রায় নয়। বিশেষজ্ঞদের মতে, একজন মানুষের সুস্থতা নির্ভর করে তার সামগ্রিক জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং শারীরিক সক্রিয়তার ওপর।
তাই আপনার রক্তের গ্রুপ বি হোক বা অন্য কিছু, সুস্থ থাকার জন্য সবচেয়ে জরুরি হলো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা। কারণ ডায়াবেটিস প্রতিরোধে সচেতন জীবনযাপনের সঠিক উপায়।
সূত্র: দ্য সান, ভেরি ওয়েল মাইন্ড ও অন্যান্য
এসএকেওয়াই