প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক আলু চাষিদের সহায়তায় নগদ সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ রাখা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
Advertisement
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আখতার হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কাউনিয়া ও পীরগাছা উপজেলার আলু চাষিরা পুঁজি হারিয়ে চরম আর্থিক সংকটে। ফলে আগামী মৌসুমে তাদের পক্ষে চাষাবাদে ফেরা অসম্ভব হবে। এমতাবস্থায়, এ প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে নগদ আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে অর্থ বিভাগ কোনো সুনির্দিষ্ট বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ করবেন কিনা?
জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক আলু চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে নগদ আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ রাখা হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এছাড়াও আলুসহ কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Advertisement
তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে তফসিলি ব্যাংকসমূহ কৃষি খাতে ঋণ বিতরণের জন্য ৩৯ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডাল, তেলবীজ, ভুট্টা ও মসলা জাতীয় ফসল চাষে মাত্র ৪ শতাংশ রেয়াতি সুদ হারে ঋণ বিতরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকার থেকে ঋণ প্রদানকারী ব্যাংকসমূহকেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুদ ভর্তুকি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে এক হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এই স্কিমে কৃষক পর্যায়ে ঋণের সুদ হার ৪ শতাংশ।
উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এমওএস/এমএএইচ/
Advertisement