জাতীয়

গুলশানে রেস্তোরাঁয় এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

রাজধানীর গুলশানের ৭ নম্বর রোডের একটি রেস্তোরাঁয় এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বুধবার (২৪ জুন) ওই অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী।

আরও পড়ুন ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্পৃক্ত হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

এর আগে, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি ছয়টি বাড়ি পরিদর্শন করে। এর মধ্যে তিনটিতেই লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়। এর মধ্যে ১০৭ নম্বর রোডের চয়েজ রেস্তোরাঁর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিদর্শনের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য তাদের প্রতিটি বাড়ির ব্যালকনি, টপ, ছাদ বাগান ও নিচের অংশগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

Advertisement

আরও পড়ুন শত শত কোটি টাকা খরচ করেও কেন নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু?

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে উত্তর সিটি করপোরেশন কর্তৃক গৃহীত তিন মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কার্যক্রম চলমান রয়েছে। এ সময় তিনি নগরবাসীকে নিজেদের বাসা বাড়ি ও বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সহযোগিতার অনুরোধ করেন।

এমএমএ/এমএমকে