বর্ষা মৌসুমে এডিস মশা নিধনে জাতীয় টাস্কফোর্স কমিটির মনিটরিং কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
Advertisement
তিনি বলেন, ডেঙ্গু মশা নিধনে জাতীয় টাস্কফোর্স কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি সিটি করপোরেশনসহ সরকারের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে। পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান পরিচালনা তদারিক করবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর গুলশান-২ এর রোড নম্বর ১০৭ ও ১১২ এর কয়েকটি স্থাপনায় অভিযান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য তাদের প্রতিটি বাড়ির বেলকুনি, টপ, ছাদ বাগান ও নিচের অংশগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
Advertisement
অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে উত্তর সিটি করপোরেশন তিন মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক কার্যক্রম চলমান রয়েছে।
এসময় তিনি নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে সহযোগিতার অনুরোধ করেন।
এমএমএ/এমকেআর
Advertisement