জাতীয়

রাতে ডিউটি করার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেন।

Advertisement

বুধবার (২৪ জুন) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নিরাপত্তাকর্মীকে হাসপাতলে নিয়ে আসা তার মেয়ের জামাই মো. ইমরান জানান, তার শ্বশুর রাত্রিকালীন নিরাপত্তাকর্মীর চাকরি করতেন। রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিহারী ক্যাম্প এলাকায় ডিউটি করার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/এমকেআর