আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলার প্রধান বিমানবন্দর বন্ধ

ভূমিকম্পে ‘গুরুতর ক্ষতির’ কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

অভ্যন্তরীণ মন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এবং জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজকে পাশে নিয়ে তিনি দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি জরুরি পরিস্থিতি মোকাবিলার তদারকির জন্য একজন জেনারেলকে নিযুক্ত করেছেন।

আরও পড়ুন জরুরি অবস্থা জারি / ভূমিকম্পে ভেনেজুয়েলায় এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা ৭.৫ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

এর আগে বিমানবন্দর থেকে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের সময় মানুষ এর করিডোর দিয়ে পালাচ্ছে এবং ছাদ থেকে ধুলোর স্তম্ভ নেমে আসছে।

দেশটিতে এক মিনিটের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ৭ দশমিক ৫ ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

টিটিএন