খেলাধুলা

দুই গোলে এগিয়ে নেদারল্যান্ডস, গোলশূন্য সুইডেন-জাপান প্রথমার্ধ

তিউনিসার বিপক্ষে দুই গোলের দেখা পেয়ে প্রথমার্ধের বিরতিতে গেছে নেদারল্যান্ডস। একটি গোল আত্মঘাতী ও অন্যটি ব্রায়ান ব্রবিরের পা থেকে এসেছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে  ‘এফ’ গ্রুপের ম্যাচে ৭ মিনিটের ব্যবধানে দুটি গোলের দেখা পায় নেদারল্যান্ডস।

দুঃস্বপ্নের শুরু করে তিউনিসিয়া। ম্যাচের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন অধিনায়ক এলিয়েস স্কিরি।

এরপর সপ্তম মিনিটে ফ্রি-কিক থেকে ভার্জিল ফন ডাইক হেডে বল নামিয়ে দিলে কাছ থেকে জোরালো শটে জালে পাঠান ব্রায়ান ব্রবি।এটি এই বিশ্বকাপে ডাচ এই ফরোয়ার্ডের তৃতীয় গোল।

Advertisement

অন্যদিকে,  ‘এফ’ গ্রপের আরেক ম্যাচে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি জাপান ও সুইডেন।

আইএন