খেলাধুলা

উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে কঙ্গো

ম্যাচটা জিততে পারলে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জোরালো হবে কঙ্গোর। কিন্তু নকআউটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনায় থাকা উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে গেছে কঙ্গো।

Advertisement

আটালান্টা স্টেডিয়ামে এলদর শোমুরোদভ গোল করে এগিয়ে নেন উজবেকিস্তানকে। ওই গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধে শেষ করেছে এশিয়ার দলটি।

ম্যাচের ১০ মিনিটে আকমাল মোজগোভয়ের দারুণ পাস থেকে বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালের ওপরের ডান কোণে পাঠান এলদর শোমুরোদভ। এই গোলে প্রতিপক্ষের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উজবেকিস্তান।

এরপর ১৭ মিনিটে নাথানায়েল এমবুকু বল জালে জড়িয়ে উল্লাসে মাতলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করে দেন রেফারি। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় কঙ্গোর।

Advertisement

ম্যাচের অধিকাংশ বল দখলে এগিয়ে থাকার পরও গোল হজম করাটা কঙ্গোর জন্য হতাশাজনকই। দ্বিতীয়ার্ধে দলটি ম্যাচে ফিরতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

আইএন