হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে টানা দ্বিতীয়দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাজছে বিমান হামলার সাইরেন।
Advertisement
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের সিরিক শহর, বন্দর-ই লেঙ্গেহ এবং কেশম দ্বীপের বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই হামলা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে এই হামলার দৃশ্য দেখা গেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে, তাদের অন্তত পাঁচটি উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করেছে।
আরও পড়ুন ইরানের হামলা / মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা জবাবযুক্তরাষ্ট্রের হামলার পরপরই পাল্টা আঘাত হেনেছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী কুয়েতের মার্কিন ‘আলি আল সালেম’ বিমান ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার ‘পোর্ট সালমান’-এ অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।
Advertisement
হামলার পর বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজতে শোনা যায়। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করছে। তবে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত মার্কিন ঘাঁটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সুতোয় ঝুলছে যুদ্ধবিরতি চুক্তিগত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সর্বশেষ এই রক্তক্ষয়ী সংঘাতের পর সেই যুদ্ধবিরতি চুক্তি এখন ভেস্তে যাওয়ার মুখে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে।
আরও পড়ুন শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরানশনিবার ভোরে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় পানামার পতাকাবাহী ‘কিকু’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়। সেন্টকমের দাবি, ইরান এই হামলা চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার ‘এভার লাভলি’ নামের আরেকটি সিঙ্গাপুরের কনটেইনার জাহাজেও একই ধরনের ড্রোন হামলা হয়েছিল। এই দুটি ঘটনার পরই যুক্তরাষ্ট্র ইরানে বোমাবর্ষণ শুরু করে।
ট্রাম্পের কড়া হুঁশিয়ারিহামলা শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, শনিবারের এই হামলা আরও বড় যুদ্ধের পূর্বাভাস হতে পারে।
Advertisement
ইরানের আচরণে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, এমন একটা সময় আসতে পারে যখন আমরা আর ধৈর্য ধরব না। তখন সামরিকভাবে এই কাজ শেষ করতে বাধ্য হব, যা আমরা সফলভাবে শুরু করেছি। আর তেমনটা হলে, ইরান নামের কোনো ইসলামিক প্রজাতন্ত্রের অস্তিত্ব থাকবে না।
সূত্র: আল-জাজিরাকেএএ/