ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের একটি স্বপ্ন—লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে দেখা। ২০২৬ বিশ্বকাপে সেই সম্ভাবনা জেগেছিল, তবে পর্তুগালের ফলেই বদলে গেছে সমীকরণ।
Advertisement
কলম্বিয়ার বিপক্ষে জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার দিকেই চলে আসত পর্তুগাল। সেক্ষেত্রে দুই দলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতো।
কিন্তু কলম্বিয়ার সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েছে পর্তুগাল। ফলে নকআউটের ড্র অনুযায়ী এখন আর্জেন্টিনা ও পর্তুগালের ফাইনালের আগে মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ কলম্বিয়া। অন্যদিকে রাউন্ড অব ৩২-এ শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। এখন দুই কিংবদন্তির বিশ্বকাপে সম্ভাব্য শেষ সাক্ষাৎ দেখতে হলে দুই দলকেই ফাইনাল পর্যন্ত পৌঁছাতে হবে।
Advertisement
এসকেডি/জেআইএম